মেহেরপুর নিউজ:
মেহেরপুর কোর্ট মসজিদের সাবেক ইমাম আনসার উদ্দীনের বড় ছেলে ও সাউথ আফ্রিকা প্রবাসী রুহুল আমিনের মরদেহ মেহেরপুরে পৌঁছেছে। গত ২১ মে সাউথ আফ্রিকায় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মরহুম রুহুল আমিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ জোহর মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মেহেরপুর সরকারি কলেজ সংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।