মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের কাবাডিতে উপজেলা পর্যায়ের ফাইনালে উঠেছে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
মঙ্গলবার সকালে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৪-১০ পয়েন্টে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
অপর সেমিফাইনালে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৮-২ পয়েন্টে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে।
ফলে উপজেলা পর্যায়ের মেয়েদের কাবাডির শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।