মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের হ্যান্ডবলে নিজ নিজ খেলায় জয় পেয়েছে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়।
মঙ্গলবার সকালে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
অপর খেলায় বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-২ গোলে হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
এদিকে, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে পরবর্তী পর্বে জায়গা করে নেয়।