মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের হ্যান্ডবলে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ জয়ের ফলে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-০ গোলে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার দ্বিতীয়ার্ধে বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হয়ে স্নিগ্ধা ও সাবিনা একটি করে গোল করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
এই জয়ের মধ্য দিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল বাড়িবাঁকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।