মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ছেলে ও মেয়েদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমঝুপির একটি পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা তিনটি গ্রুপে পাঁচটি ইভেন্টে অংশ নেয়।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান ও বরশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।
সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস ও গোলাম জাকারিয়া।