মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন মেয়েদের দাবা প্রতিযোগিতার ছোট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ছাত্রী নীলিমা। এ জয়ের মধ্য দিয়ে সে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডের খেলায় ছোট গ্রুপে নীলিমা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রানীকে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নীলিমা এখন জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।