মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের দাবা ইভেন্টের ছোট গ্রুপে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফারিহা তাহসিন সাদিয়া।
মুজিবনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া ফারিহা তাহসিন সাদিয়া মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার ফাইনালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের নিলিমাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মাধ্যমে ফারিহা তাহসিন সাদিয়া পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।