মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের হ্যান্ডবল ইভেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়। এ জয়ের মাধ্যমে তারা অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ৫-৪ গোলে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে জুবাইদা দুটি এবং সোহানা, উম্মে হানি ও লামিয়া একটি করে গোল করেন।
অপরদিকে, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে উর্মি দুটি এবং স্নিগ্ধা ও মরিয়ম একটি করে গোল করেন।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের হ্যান্ডবল দল এখন অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।