মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কে খোয়াভাঙ্গা গাড়ি উল্টে লিখন (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন মেহেরপুরের মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের খোকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লিখনসহ ৫ থেকে ৭ জন শ্রমিক একটি ইটভাঙা গাড়িযোগে ইট ভাঙার কাজে যাচ্ছিলেন। পথে বল্লভপুর স-মিলের সামনে পৌঁছালে খোয়াভাঙ্গা গাড়িটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় লিখন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার করেন। কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।