মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য স্থান নির্বাচন বিষয়ে জেলা স্থান নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজিবির এডি রাজ, লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। পরে সভায় চাঁদবিল এলাকাকেই বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য স্থান হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।