মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের ওয়াবদার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এটিএসআই মকবুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া কাগজপত্রের ত্রুটি থাকায় চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।