মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী, গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, হাসনাইন জাহিদ, প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, আবুল কালাম, আহমদ আলী, জহিরুল ইসলাম, খালেদ ওমর রুমি, শাশ্বত নিপুন চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, ফাহরা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, সাদ্দাম হোসেন, আবুল হোসেন, আব্দুর রশিদ, সোহেল রানা, মাসুদা খাতুন, আল-আমিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।