মেহেরপুর নিউজ :
জাতীয় সংসদের মেহেরপুর-১ ও ২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সদস্য (এমপি) এ্যাডভােকেট শওকত আরা আক্তার উর্মি বলেছেন, আমাদের যুব সমাজ যেনাে মাদকাসক্ত না হয়,যুব সমাজ যেনাে নীতি-নৈতিকতা হারিয়ে না ফেলে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ তথা জাতির জন্য কাজ করতে পারে। সে দিকে নজর দিতে হবে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। কারণ একজন ভাল খেলােয়াড় কখনও মাদকাসক্ত ও বিপদগামি হতে পারেনা। হারাতে বসা দেশের বেশ কিছু খেলাকে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা-জিয়া দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহােদয়কে বলবাে যুব সমাজকে সুশিক্ষা গ্রহণের সকল সুযােগ সুবিধা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখা স্বপ্নগুলাে বাস্তবায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ক্রীড়া সামগ্রী বিতরণের অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে আয়ােজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি কথাগুলাে বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক এ্যাডভােকেট কামরুল হাসান,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,নিজদের মেধা-মহন উজাড় করে এগিয়ে যেতে হবো। কারণ,দেশটার পরিচালনার দায়িত্ব তােমাদের হাতে পড়বে। তােমাদের কাছে জাতির অনেক আশা-আকাঙ্ক্ষা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করেন গাংনী পাইলট (মডেল) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে আলােচনা সভা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।