মেহেরপুর নিউজঃ
সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর ডিআইটি মিলনায়তনে পৌর জামায়াতের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রুকন সদস্যদের নিয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামসহ পৌর জামায়াতের নেতৃবৃন্দ ও রুকন সদস্যরা।
বক্তারা বলেন, আল্লাহর রাসূল (সা.)-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ। তাঁর জীবনী সম্পর্কে পড়াশোনা করে তা ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমে আদর্শ জীবন গঠন করা সম্ভব। মহান আল্লাহ যেন সবাইকে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করেন—এ কামনা করেন তারা।