মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে ৪জন নারীসহ ৬জন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। তবে সে চেষ্টা প্রতিহত করে বিজিবি সদস্যরা। রবিবার ভাের ৫টার দিকে এ চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার ১১ বিএসএফ ব্যাটালিয়নের পাকশী বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত পিলার ১৩৭ এর নিকট দিয়ে ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এদের মধ্যে ২জন পু্রুষ ও ৪জন নারী। পরে রংমহল বিওপির টহলদল তাদেরকে চিহ্নিত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বর্তমানে ওই ৬জন ব্যক্তি সীমান্ত পিলার ১৩৭ হতে তাঁরকাটার ওপাশে ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।