মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী রিপাের্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বজ্রপাত পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি বিল্লাল হােসেনের বাবা মােশাররফ হােসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মােশাররফ হােসেন গাংনী কেন্দ্রীয় ঈদগাহপাড়ার বাসিন্দা।
শুক্রবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার বাদ মাগরিব গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামে নামাজে জানাজা শেষে ওই গ্রামের গােরস্থান ময়দানে তার দাফন সম্পন্ন হয়।
মােশাররফ হােসেন কর্মময় জীবনে ছিলেন পুলিশ অফিসার। বর্তমান তিনি চাকরি জীবনে অবসরে ছিলেন।
পারিবারিক সূত্র জানায়,মােশাররফ হােসেন দীর্ঘ বছর যাবত কিডনি জনিত রোখে ভূগছিলেন। কয়েকদিন পূর্বে তিনি স্ট্রােক করেছিলেন। সে কারণে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে,মােশাররফ হােসেনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।