মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও মানহীন শিশু খাদ্য উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল।
শনিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার রামনগর মোড় থেকে এসব শিশু খাদ্য উদ্ধার করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের সজিবারের ছেলে মিলনের খাদ্যবাহী ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইক থেকে বিভিন্ন ধরনের মানহীন ও ভেজাল শিশু খাদ্য উদ্ধার করা হয়।