মেহেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও সমাবে
মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আলী এবং মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব নওফেল আহমেদ রনি।
সমাবেশ শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মেহেরপুর কোর্ট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।