মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নওয়াপাড়ায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক বিএডিসি ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (ড) ধারা মোতাবেক বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার শাকির আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।