মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয় । আটক রুবেল গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাংনীর রংমহল বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে খাসমহল এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ১ বোতল ভারতীয় মদ, ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি স্বর্ণের আংটি, ২টি সিম কার্ড ও ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার করা মালামাল গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ।