মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও কাজীপুর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৭৭ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়
অপরদিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজি পাড়া মাঠ নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।