মেহেরপুর নিউজ:
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে মেহেরপুরে লিফলেট বিতরণ করেছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম লিফলেট বিতরণ করেন। তিনি তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রচারের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করেন।
লিফলেট বিতরণকালে তরিকুল ইসলাম বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার ব্যক্তির স্বাস্থ্যের পাশাপাশি পরিবার ও সমাজের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে এর ব্যবহার কমিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে তামাকজাত দ্রব্য পরিহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।