মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাসারের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান ও আমিনুল ইসলামসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।