মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে কলেজের উদ্যোগে এ নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান, নবীনবরণ কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী এবং মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মইনুল ইসলাম।
সানজিদা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহকারী অধ্যাপক মো. ফুয়াদ খান ও সহযোগী অধ্যাপক নিগার ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তানজীব রহমান অর্পণ, মো. আকাশ আলী, রেদুয়ানুল হক মুজাহিদ, সোলাইমান হোসেন, শিহাব হাসান, বিধান শেখ ও প্রার্থনা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থী অঙ্কিতা, ডোনা, প্রার্থনা, মাওয়ালাজ, অধরা, অনিন্দিতা, রূপম ও সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।