মেহেরপুর নিউজ:
জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে দিনব্যাপী সমবায় পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা শেষে অংশগ্রহণকারী স্টল মালিকদের মধ্যে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা সমবায় অফিস চত্বরে আয়োজিত পণ্যমেলা শেষে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব হক মন্টু, সমবায় প্রতিনিধি গুরুদাস হালদার ও সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।
পরে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের হাতে সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়।
এর আগে রোববার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ফিতা কেটে দিনব্যাপী সমবায় পণ্যমেলার উদ্বোধন করেন।
এ সময় জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, পরিদর্শক নুরুজ্জামান, মাহমুদ হাসান মালিক, সাদিকুল ইসলাম, সরেজমিন তদন্তকারী মাসুদ রানা, প্রশিক্ষক নুরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।