মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের কাছে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন এবং অন্যান্য সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
কল্যাণ সভায় বিগত মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মুর্শিদ চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল স্টাফরা।