মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন জাকিয়া সুলতানা। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
তাঁর যোগদান উপলক্ষে মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম তাঁকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা জানান।
জাকিয়া সুলতানা ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মেহেরপুরে যোগদানের আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সার্কেলে দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।