মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রফেসর কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, রূপালী বিশ্বাস, নার্গিস পারভিন, ইকরামুল হাসান, প্রভাষক জহির আহমেদ, রোকসানা আক্তার, শামীমা খাতুন, মরিয়ম খাতুন, জান্নাতুল নাঈম, নাসির উদ্দিন, খায়রুল ইসলাম, হোসাইন আহমেদ ও আখতারুজ্জামান সুজনসহ কলেজের শিক্ষকবৃন্দ।