মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মেহেরপুরের বিভিন্ন এলাকার ইমামরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।