মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে হামদ-নাত, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, একক অভিনয়, বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, নৃত্য, লোকসংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজের বিপুলসংখ্যক ছাত্রী অংশগ্রহণ করেন।
এর আগে সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সাংস্কৃতিক পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান, রুপালি আক্তারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সাংস্কৃতিক প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।