মেহেরপুর নিউজঃ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটের কাছে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন বিশ্বাস, হারুনুর রশিদ, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালুসহ স্থানীয় নেতারা।