মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে রাহিদুজ্জামানের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাহিদুজ্জামান। দিনব্যাপী এ কর্মসূচিতে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন। এ সময় রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং আগ্রহীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।