মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩য় দফার ১৪৪ ঘন্টা অবরোধের শেষ দিনের শুরুতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ চলছে। সড়কে কাঠ ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়।
আজ বৃহস্পতিবার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়,মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর , মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা।
কায়েম কাঁটা মোড়:
মেহেরপুর -কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড় এলাকায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় অবরোধ কারীরা সেখানে কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায়। এসময় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা রাইহানুল কবির,জামায়াত নেতা গোলাম রসুল প্রমূখ উপস্থিত ছিলেন।পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম।
রাজনগর:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে সড়কে গাছের ডালপালা ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় তারা সেখানে বিক্ষোভ করে। জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী ,যুবদদল নেতা ওমর ফারুক লিটন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালে মহিলা জামায়াতের একটি দলও সেখানে লাঠি মিছিল করে। এসময় বক্তব্য রাখেন,জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিন। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা
বন্দর মোড়:
মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড় এলাকায় মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ১৮ দলীয জোটের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করে অবরোধ করে। এ সময় অন্যান্যদের মধ্যে,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিন,জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম,সেক্রেটারী সাকিল আহমেদ সাব্বির,বিএনপি নেতা শাহাবদ্দিন,জামায়াত নেতা আব্দুল জব্বারসহ ১৮ দলীয় জোটের শতশত নেতাকর্মী সড়ক অবরোধে অংশ নেয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,জামায়াতের সদর উপজেলা আমির রুহুল আমিন প্রমুখ।
বামন্দি এলাকা:
কেন্দ্রীয় নেতা কর্মির মুক্তি ও তত্বাবধায়ক সরকারের দাবিতে মেহেরপুরের গাংনীর বানিজ্যিক এলাকা বামন্দী বাজারে অবরোধের সমর্থনে রাস্তায় টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে ছাত্রদল নেতা কর্মিরা।
বৃস্পতিবার ভোর থেকে ছাত্রদলের নেতা কর্মিরা জড়ো হয়ে অবরোধ করে। অবরোধ চলাকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচলন্ধ হয়ে যায়। ছাত্রদল নেতা চপল বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল শহরের গুর“ত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বামন্দী বাজারে শেষ হয়। এসময় ছাত্রদল নেতা হাসের আলী,সোহাগ বেল্টু,আবির সহ ছাত্র দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে,অবরোধের কারনে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো যানবাহন।বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক গুলোও। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।