মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ডিসেম্বর:
আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের আওযামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের নির্বাচনী সমাবেশে ,গনসংযোগ ও মিছিল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মুজিবনগরের শিবপুরে এবং সদর উপজেলার খন্দকারপাড়ায় পৃথক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া মেহেরপুর শহরে এক নির্বাচনী মিছিলে আযোজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া ওয়ার্ড সভাপতি মহাম্মদ কাজীর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভেোকেট মিয়াজান আলী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামীলগের নেতৃবৃন্দরা।
এর আগে বিকালে মুজিবনগর উপজোর শিবপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন দোদুল। সেখানে অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের , সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম ইসলাম লিজন, সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি , জুলফিকার আলী, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। এদিকে সন্ধ্যায় ফরহাদ হোসেন দোদুলের সমর্থনে মেহেরপুর শহরে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি নৌকার পক্ষে শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।