মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারনার লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গনসংযোগ অব্যাহত রেখেছেন।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আজ মঙ্গলবার দুপুর থেকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী, রুদ্রনগর, তেরঘরিয়া, শুভরাজপুরসহ কুতুবপুর ইউনিয়েনের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তার প্রতিক ফটুবলে ভোট দেয়ার আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ন সম্পাদক নিশান সাবের,যুবলীগ নেতা নজরুল ইসলাম,অশিকুল ইসলাম মিঠু প্রমুখ।
এছাড়া জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সমর্থনে একটি টিম পিরোজপুর ইউনিয়নের বারাদি সহ আশেপশের বিভিন্ন গ্রামে গন সংযোগ করেছেন। এ সময় জেলা যুবরীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,নির্বাহী সদস্য দেবাশীষ বাগচী মনু, আব্দুল মান্নান ভুটুসহ নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে রাতে ইয়ারুল ইসলামের পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। শ্রমিক নেতা ফারুক হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরুর করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অন্যান্যদের মধ্যে শ্রমিক নেতা মতিয়ার রহমান, রাসেল আহমেদ, রেজাউল করিম, নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।