মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:
মেহেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান ফজলুল হক মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। আজ বুধবার প্রথম সকালে বার্ধক্য জনিত কারনে তার নিজ বাসভবনে মারা গেছেন। স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে,সাতি নাককুড়ীসহ অসংখ্যা গুনগ্রাহী রয়েছে ফজলুল হকের।
তার এ মৃত্যুতে শোক জানিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন মেহেরপুর ১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন ও আমুঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।