মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামীলগি প্রার্থী এম এ খালেকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হযেছে।
আজ বুধবার বিকালে গাংনী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে গাংনী উপজেলারআওয়ামীলীগ সভাপতি সহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী ও গাংনী উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক।
সমাবেশে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন,সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,রজোউল হক,শুকুর উদ্দিন, মনিরুজ্জামান আতি, কেএম ওহিদুল হক, আব্দুল বারী প্রমুখ।