মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
আজ ৫ জানুয়ারী। দশম জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮ টা থেকে সারা দেশের ন্যায় মেহেরপুরের ২ টি আসনের ১৭৮ টি কেন্দ্র শুরু হবে ভোট গ্রহন। চলবে বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত। অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠ দফায় অনির্দিষ্টকালের অবরোধের ৫ম দিন এবং ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন মেহেরপুর জেলার তিন উপজেলায় চলছে। হরতাল- অবরোধের কারনে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো পরিবহন। ছেড়ে যায়নি কাচা মাল বাহী ট্রাকগুলো। তবে ব্যাক্তিগত যানবাহন,স্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতাল- অবরোধে নাশকতা রোধে মেহেরপুর জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। চলছে র্যাব,বিজবি টহল। এছাড়া একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে যৌথাবাহিনীর একটি টিম বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।