মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:
বেলা বাড়ার সাথে সাথে মেহেরপুরের ভোট কেন্দ্র গুলোতে বাড়ছে ভোটারের উপস্থিতি। বাড়ছে মহিলা ভোটারের সংখ্যা। শহরের ভোটকেন্দ্র গুলোতে জন আতংকের কারণে মহিলা ভোটারের উপস্থিতি কম হলেও গ্রামের কেন্দ্র গুলোতে পুরুষের পাশাপাশি মহিলা ভেটারের উপস্থিতি রয়েছে।
সরেজমিনে মেহেরপুর সদর উপজেলার হিজুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে,বেলা ১২ টা নাগাদ পুরুষ ভোটের চেয়ে মহিলা ভোট পোল হয়েছে বেশি। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মেহেরপুর নিউজ প্রতিনিধিকে বলেন,এই কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতন।
পিরোজপুর ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতন। তবে ভোটারের এই স্রোত বিগত সংসদ নির্বাচনের তুলনায় একেবারে কম।
অপরদিকে মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি বামন্দী ভোট কেন্দ্র থেকে জানান,গাংনীর অন্যান্য কেন্দ্রে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বামন্দী কেন্দ্রে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ভাল রয়েছে। এছাড়াও বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে আছে।