মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকালে মহাজনপুর ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, জেলা যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইউব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কলিম উদ্দিন, বোরহান উদ্দিন চুন্নু, ওয়াজেদ আলী, আমিরুল ইসলাম,আবদুল্লাহ আল মামুন তুর্য ।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, সানোয়ার হোসেন, ফিরোজ হোসেন, নুরুল ইসলাম, আরিফ হোসেন, ইউনুস আলী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। এর আগে এমপি ফরহাদ হোসেন দোদুলকে ফুলের তোড়া ও নৌকা প্রতীকের কোর্ট পিন পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ফিরহাদ হোসেন দোদুল প্রধান অতিথীর বক্তব্য বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আামাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন।আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন ধারাকে বেগবান করতে চাই।