মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ফেব্রুয়ারি:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে মেহেরপুর শহরের বোসপাড়া এলাকায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মো: আশকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী,সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,উপজেলা সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম,ইউনিয়ন সভাপতি বোরহান উদ্দিন চুন্নু প্রমুখ।