মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম কে বদলী করে শেখ আতিয়ার রহমানকে মেহেরপুর সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শেখ আতিয়ার রহমান এর আগে কুষ্টিয়ার কুমারখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
বাগেরহাট জেলার বাসিন্দা শেখ আতিয়ার রহমান ১৯৮৯ সালে এস আই পদে পুলিশ বিভাগে কর্মজীবন শুরু করেন। ২ ছেলে ও ১ মেয়ের জনক শেখ আতিয়ার রহমান পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
