মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ ফেব্রুয়ারি:
মেহেরপুর প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে সংঘের বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়।
শনিবার রাতে মেহেরপুর মল্লিকপাড়া প্রবীন হিতৈষী সংঘ প্রাঙ্গনে হিতৈষী সংঘের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথী উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খান, মেহেরপুর ডিএফএ;র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এম এ বাশার। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম, এম এ কুদ্দুস, নুরুল ইসলাম , আবদুর রব, শহিদুল ইসলাম প্রমুখ।