মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ ফেব্রুয়ারি:
মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুঘর্টনায় শিশুসহ দুজন আহত হয়েছে। আহতরা হলো: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের শিশির কারিগরের ছেলে আবদুল করিম (৬০) ও মেহেরপুরে শহরের দিন মহাম্মদের ছেলে শামিম (৬)। আহত দুজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরের দিকে মেহেরপুরের মেহেরপুর সর উপজেলা কোলা গ্রামের আবদুল করিম রিক্সা যোগে বাড়ি ফেরার পথে কোলা বাজারের কাছে বিপরীত গামী একটি আলগামনের ধাক্কায় রিক্সা আরোহী আবদুল করিম আহত হন। এদিকে একই দিনে মেহেরপুর ওয়াপদা সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল শামিমকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।