মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ ফ্রেব্রুয়ারি:
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে আবুল কালাম নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামে ছহির উদ্দিনের ছলে আবুল কালাম উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পোষ্টার টানিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সফর হোসেনের ছেলে আব্দুল মজিদের নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রাঘাতে আবুল কালাম আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।