মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থায়ী স্যাটেলাই ক্লিনিক স্থাপন উপলক্ষে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামে দিন ব্যাপি স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্বাস্থ্য বিষয়ে নানা চিত্র ও প্রদর্শনী করা হয়।
মেলা চলাকালে সংক্ষিপ্ত আলোচসা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ রমজান আলী।
প্রধান অতিথি ছিলেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমূল হুদা।স্বাগত বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক হাজী মোঃ মোশাররফ হোসেন,সেভ দ্যা চিলড্রেন’র ম্যানেজার ফারুক হোসেন।
উপস্থাপক প্রকল্প পরিচালক কামরুল হাসান বলেন,৬ টি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ৭৫ টি দরিদ্র রুগীর পরিবার কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।