মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা ও মুজিবনগর উপজেলার মহাজনপুরে পৃথক দু’টি সড়ক দুর্টনায় এক শশুসহ তিন জন আহত হযেছে। আহতরো হলো: গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের হাফেজুল (৪৮) তার স্ত্রী রহিমা খাতুন (৪০) এবং চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার বোয়ালমারি গ্রামের মহিত হোসেনের ছেলে আশিক (৭)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, রোববার বিকালের দিকে ধর্চাকীর গ্রামের হাফেজুল তার স্ত্রীকে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মদনা-গোপালপুরেরমাঝামাঝি স্থানে একই দিকে যাওয়া একটি মাইক্রবোস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকলেটি ছিটকে পড়ে স্বামী স্ত্রী দুজনেই আহত হয়। অপরদিকে একইই দিনে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে রাস্তা পার হওয়ার সময় কাঠ বোঝাই একটি পাওয়ার টিলার আশিকের শরিরের উপর দিয়ে চলে চলে যায়্। তাকে উদ্ধার কের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্মানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।