মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ মার্চ:
হেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোয়েত হোসেন, সদর উপজেলা নিবার্হী অফিসার নাজনিন সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) ফরিদ হোসেন, এনডিসি আমীনুল ইসলাম রমুখ।