মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ মার্চ:
গরুর শিংয়ের আঘাতে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে নাজু নামের এক গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধু মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহর পুর গ্রামের আবু ছদ্দিনের স্ত্রী নাজু তাদের একটি গোয়াল ঘরে তুলতে গেলে গরুটি নাজুকে শিং দিয়ে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।