মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ মার্চ:
বাড়ির জমি দখলে বাধা দেয়ায় মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে এক গৃহবধুকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামে নুরুর ছেলে ইয়ারুল প্রতিবেশী শহিদুল ইসলামের বাড়ির জমি দখল করার চেষ্টা করে । এ সময় শহিদুলের স্ত্রী জামিরুন নেছা বাধা দিতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।